1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

দাকোপে শ্যামা কালী পূজা উপলক্ষে প্রমিলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনা জেলার দাকোপ সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়ে সার্বজনীন শ্যামা কালী পূজা উদযাপন উপলক্ষে জাতীয় ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাকলী মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও খুলনা-১ আসনের ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আমীর এজাজ খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন শেখ, বেনী মাধব বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এস. এম. গোলাম কাদের, কামরুজ্জামান টুকু, শেখ রফিকুল ইসলাম, সঞ্জয় মন্ডল, আশিষ ব্যানার্জী, মনোজ কুমার গোলদার, নেয়ামত শেখ, সাব্বির আহমেদ, মিজান ফরাজী, সুকান্ত সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখে। শ্যামা কালী পূজা উপলক্ষে এই ধরনের উদ্যোগ নারী খেলোয়াড়দের উৎসাহিত করবে এবং গ্রামীণ ক্রীড়াঙ্গনে নতুন উদ্যম যোগাবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট