1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে সমন্বয় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সদস্যদের সাথে সমন্বয় সভা মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল সভাপতিত্ব করেন।

সভায় অতিথিরা বলেন, জেনে-বুঝে বৈধ উপায়ে বিদেশ যেতে হবে। অতিউৎসাহী অবৈধভাবে বিদেশ যাওয়া যাবে না। বর্তমান সময়ে মানব পাচার সবচেয়ে নৃশংস অপরাধগুলোর একটি। যেখানে মানুষকে জোর করে বা প্রতারণার মাধ্যমে অন্য দেশে নিয়ে যাওয়া হয়। প্রচাররোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবুও অনেক সময় দালালের খপ্পরে পরে মানব পাচারের মতো ঘটনা ঘটে। পাচারের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান, আশ^াস প্রকল্পের অ্যাডভোকেসি স্পেশালিস্ট মৃন্ময় কুমার মহাজন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট