1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

পাইকগাছায় কলেজে ভাস্কর্য অপসারণের দাবিতে মানববন্ধন; ৭২ ঘন্টার আল্টিমেটাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় কৃষি কলেজের প্রধান ফটকে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবিতে তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় পাইকগাছার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কৃষি কলেজের গেটে সম্মুখে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে পাইকগাছা-কয়রার ধর্মপ্রাণ মানুষের ঈমান ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। তারা অবিলম্বে ওই ভাস্কর্য অপসারণের জোর দাবি জানান এবং ভবিষ্যতে এমন ধর্মবিরোধী কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, যদি ৭২ ঘণ্টার মধ্যে ভাস্কর্য অপসারণ না করা হয়, তবে তৌহিদী জনতা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। পাশাপাশি, ভাস্কর্যের স্থানে আল্লাহর নাম সংবলিত ফলক স্থাপনেরও দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কমলাপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম আলহাজ্ব মাওলানা আঃ আজিজ। বক্তব্য রাখেন মাওলানা হাফেজ আঃ রব, মুফতী উয়াইস, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা হাফেজ শামছুদ্দীন, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ আল গালিব, মাওলানা আতাউল গনি, মাওলানা ইলিয়াস আমিন ও মাওলানা ফরহাদ হুসাইনসহ অনেকে।

বক্তারা একযোগে ঘোষণা দেন- ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী চেতনার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তৌহিদী জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট