1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যেভাবে খামেনিকে হত্যার ব্লু-প্রিন্ট সাজিয়েছিল মোসাদ ও সিআইএ ইরানের ২৪ লাখের সস্তা ড্রোন ঠেকাতে আমেরিকার ব্যয় ৪৯ কোটি কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দৃষ্টান্ত ভোটের দুদিন আগে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ড. ইউনূস ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পাইকগাছায় সাজা ও মাদক কারবারি আসামি সহ আটক- ১০ কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে চোরাই কয়লা ও কার্গো বোটসহ আটক ২

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২২২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে চোরাইকৃত কয়লা ও ৪টি কার্গো বোটসহ ২ জন চোরাকারবারী আটক করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ নভেম্বর শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৪ টি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশিকালীন বৈধ কাগজপত্র না থাকায় প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ১৪০ টন কয়লা ও ২ জন চোরাকারবারিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ হতে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়েছে। জব্দকৃত কয়লা, চোরাই কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট