1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার-হাদি হত্যা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার-ডা. জুবাইদা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয় -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

বিসিবি থেকে পদত্যাগ করলেন সালাহউদ্দিন

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও মাত্র এক বছরের মাথায় তিনি এই পদ থেকে সরে দাঁড়ালেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের বর্তমান দায়িত্বে অসন্তুষ্টির কারণে সালাহউদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংক্ষিপ্তভাবে তিনি ক্রিকবাজকে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ তবে এর চেয়ে বেশি কিছু জানাতে চায়নি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, বর্তমানে তার দায়িত্ব পালন করে আর তিনি সন্তুষ্ট নন।

এই পদত্যাগ এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

বাংলাদেশ সফরে আসা আয়ারল্যান্ড দল দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট ১১ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট