1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক টাকাও বাড়বে না-বাণিজ্যমন্ত্রী এবার ইরানকে ‘অটল’ সমর্থনের বার্তা দিল পুতিন তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার চিতলমারী সদর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত খান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার কেজি জাটকা জব্দ

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত ৮ টা থেকে আজ ৫ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ২ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর ও বাউশিয়া হাইওয়ে সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ট্রাক ও ২ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক, বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাস ও ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট