1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে পোল্ট্রি ফার্ম মালিককে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছার উপজেলার গদাইপুর ইউনিয়নের মানিকতলা স্কুলসংলগ্ন এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে বসতবাড়ির পাশে পোল্ট্রি ফার্ম স্থাপন করে দুর্গন্ধ সৃষ্টি ও পরিবেশ দূষণের অভিযোগে ফার্মের মালিককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। এসময়ে পশুরোগ আইন, ২০০৫ অনুযায়ী ফার্ম মালিককে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, উক্ত পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে আশেপাশের এলাকাবাসী ও মানিকতলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এছাড়া ফার্মটির কোনো নিবন্ধনও ছিল না।

মোবাইল কোর্টের মাধ্যমে অনতিবিলম্বে ফার্মটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, এসিলান্ড অফিসের নাজির মোঃ জিয়াদ আলী সহ পুলিশ সদস্য বৃন্দ।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট