রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসার ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী দারুল উলুম মাদ্রাসার ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৯ ও ১০ নভেম্বর (রবি ও সোমবার) অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন যশোর রেলস্টেশন মাদ্রাসার মুহ্তামিম আলহাজ্ব মাওলানা আনোয়ারুল করিম যশোরী। এ ছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন তাশরীফ আনবেন। উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দো’জাহানের অশেষ নেকী হাসিলের জন্য দারুল উলুম চিতলমারী মাদ্রাসার মুহ্তামিম আলহাজ্ব মাওলানা আঃ রহমান আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় দারুল উলুম চিতলমারী মাদ্রাসার মুহ্তামিম আলহাজ্ব মাওলানা আঃ রহমান বলেন, ‘দেশের অন্যতম খালেছ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চিতলমারী মাদ্রাসা। মাদ্রাসাটি শেরে বাংলা একে ফজলুল হকের ফুফু সামছুন্নেছা চৌধুরানীর ওয়াকফকৃত এস্টেটের উপর প্রতিষ্ঠিত। প্রতি বছর মাহফিলে তাঁদের ও পরিবারের জন্য দোয়া-খায়ের করা হয়। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ওয়াজ শুনতে আসেন। মহিলাদের পর্দাসহ ওয়াজ শোনার ব্যবস্থা আছে। আমাদের ছাত্র ও স্থানীয়রা স্বেচ্ছাসেবক হিসেবে সর্বদা নিয়োজিত থাকে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews