1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রুপসা নদীতে পড়ে নিখোঁজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: খুলনার রূপসায় ৪দিন ধরে উদ্ধার অভিযান পরিচালনা করে নিঁখোজ ট্রলার যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (১২ নভেম্বর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ নভেম্বর রবিবার রাত ১১ টায় খুলনা রুপসা ঘাট এলাকায় একটি যাত্রীবাহী ট্রলার ঘাটের পন্তুনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত ২ জন ব্যক্তি রুপসা নদীতে পড়ে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয় সূত্রে উক্ত বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রূপসা হতে একটি ডুবুরিসহ উদ্ধারকারী দল কোস্ট গার্ড বোট যোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ যাত্রীদের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দল চলমান ৪ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ ১২ নভেম্বর বুধবার দুপুর ২ টায় রুপসা রেল ব্রীজ এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ যাত্রী মহিদুল হক মিঠু (৪০) এর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে রূপসা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এখনো নিখোঁজ অপর যাত্রীর উদ্ধার অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো দুর্ঘটনায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট