1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে থাকবেন ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার চলমান সংঘাতে ৫০০ মার্কিন সেনা নিহত-ইরানের দাবি পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন সরকারী সম্পদ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা না দিয়ে উল্টো আসামী ছাড়ানোর অভিযোগ চালনা পৌর প্রশাসনের বিরুদ্ধে পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শার নাভারন বাজারে ভেজাল দই ও ঘি বিক্রি ডেয়ারি মালিককে জরিমানা

ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান:খাও আর জিতে নাও পুরষ্কার

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধি:: এক কেজি চালের ভাত, আধা কেজি গরুর মাংস এবং এক বাটি ডাল। শেষ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল ১৫ মিনিট। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাত্র ৫ মিনিটেই সব খাবার শেষ করে বাজিমাৎ করলেন চা বিক্রেতা সুলতান। এই কীর্তি গড়ে তিনি জিতে নিয়েছেন আস্ত একটি খাসি।
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ফুটবল খেলার মাঠে বিকাল ৪:০০ টায় অনুষ্ঠিত হয় ‘অর্গানিক ফুড বিডি’ ও ‘রিও এগ্রো লিমিটেড’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী খাওয়ার প্রতিযোগিতা। প্রতিযোগিতার শিরোনাম ছিল—‘খাও আর জিতে নাও আকর্ষণীয় পুরস্কার’।
আয়োজকরা জানান, গত ২৩ অক্টোবর পৌরসভার ৯টি ওয়ার্ডে এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়। সেখান থেকে বাছাইকৃত ৬ জন চুড়ান্ত পর্বে (ফাইনাল রাউন্ড) অংশ নেন।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের সামনে ১ কেজি চালের ভাত, আধা কেজি গরুর মাংস ও এক বাটি ডাল পরিবেশন করা হয়। প্রতিযোগিতায় ঘোড়াঘাট পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চা বিক্রেতা সুলতান ৫ মিনিটেই সব খাবার শেষ করে প্রথম স্থান অধিকার করেন এবং ‘হাঙ্গর নং-ওয়ান’ খেতাব অর্জন করেন। পুরস্কার হিসেবে তিনি পান একটি খাসি।প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ১ নম্বর ওয়ার্ডের রাজু। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি রাজহাঁস। তৃতীয় স্থান অধিকার করে ৪ নম্বর ওয়ার্ডের স্বাধীন পেয়েছেন একটি বাটন মোবাইল ফোন।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাজারো দর্শক এই প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুর মোহাম্মদ রিমন ও নুর আলম সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট