শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে আবারও সামরিক শক্তির প্রদর্শন করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির নতুন নির্মিত একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এই উৎক্ষেপণ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

বুধবার উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলের নামফো শিপইয়ার্ড থেকে ‘চো হিওন’ নামের নতুন ডেস্ট্রয়ারটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, প্রায় ৫০০ টন ওজনের এই জাহাজটি দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এখান থেকেই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে কিম জং-উন বলেন, খুব শিগগিরই তাদের নৌবাহিনী পানির নিচ থেকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। একই সঙ্গে নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নৌ প্রতিরক্ষায় এ ধরনের অগ্রগতি দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় পরিবর্তন আনছে, যা গত পাঁচ দশকে অর্জন করা সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার নতুন সমরাস্ত্র প্রদর্শন এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews