1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

মাদক বিক্রেতা, সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই শার্শার মাটিতে হবে না-মফিকুল হাসান তৃপ্তি

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য এবং যশোর-১ শার্শা আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকুরির ব্যবস্থা এবং বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। মা বোনদের সহজ শর্তে ঋণ দেয়া হবে। শিক্ষিত মেয়েদের উদ্দোক্তা হিসাবে সব ধরনের সহযোগিতা করা হবে। মাদক বিক্রেতা, সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই শার্শার মাটিতে হবে না। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্য বলেন, দেশে সংখ্যালঘু বলে কোন শব্দ থাকবেনা। সকলেই আমরা বাংলাদেশী। সকলকে একসাথে নিয়ে এলাকার উন্নয়ন করা হবে। তিনি আজ শার্শার বাগআঁচড়া হাইস্কুলে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি ধানের শীষে ভোট দিয়ে শার্শার উন্নয়নের সহযোগিতা করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানান।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও বলেন, দেশে এখন গোলাম আজম, নিজামীর জামাত রাজনীতির মাঠে নেই। জামাত নেতারা আজ প্রতিবেশী একটি দেশের প্রেসক্রিপশনে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তারা কথিত গণভোটের নামে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। জামাত ইসলামি রাজনীতি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বিএনপি কর্মীরা বসে থাকবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দীন, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি আব্দার রহমান। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, তাজউদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবু,

জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস আহাদ, নাসিরুদ্দিন, আতাউর রহমান আতা, মফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট