1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

বেনাপোলের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ভারতীয় পাসপোর্টযাত্রী আটক

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল থেকে নেশাজাতীয় সিরাপ ও বিভিন্ন ধরনের ভারতীয় পন্যসহ এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় টার্মিনালের বিজিবির তল্লাশি টেবিলে ওই যাত্রীর ব্যাগ থেকে ভারতীয় পন্য উদ্ধার করা হয়।আটক যাত্রী কলকাতার খিদিরপুর গ্রামের আবু তাহের আলীর ছেলে মোঃ আবু ইব্রাহিম আলী (২৩)। তার পাসপোর্ট নম্বর AD450818।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত যাত্রীর ব্যাগ তল্লাশি করে Wincerex সিরাপ ৪ বোতল, Blue Horse Premium Hookah Tobacco ১১ প্যাকেট, থ্রি-পিস ৭টি, শাড়ি ৩টি, ওড়না ৫টি, শাল/চাদর ১টি, টাইটান ঘড়ি ১টি এবং Oppo Reno 5G মোবাইল ১টি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান জানায়, আটককৃত ব্যক্তিকে নেশাজাতীয় সিরাপ ও অন্যান্য জব্দ মালামালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট