1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
যেভাবে খামেনিকে হত্যার ব্লু-প্রিন্ট সাজিয়েছিল মোসাদ ও সিআইএ ইরানের ২৪ লাখের সস্তা ড্রোন ঠেকাতে আমেরিকার ব্যয় ৪৯ কোটি কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দৃষ্টান্ত ভোটের দুদিন আগে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ড. ইউনূস ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পাইকগাছায় সাজা ও মাদক কারবারি আসামি সহ আটক- ১০ কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন ব্রিজ হাসপাতাল প্রস্তুত

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এজন্য লন্ডনের অভিজাত লন্ডন ব্রিজ হাসপাতাল বেছে নেওয়া হয়েছে।

চিকিৎসার পুরো বিষয় তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান। বাংলাদেশে খালেদা জিয়াকে দেখা বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. রিচার্ড বিয়েল, যিনি আন্তর্জাতিকভাবে পরিচিত আইসিইউ বিশেষজ্ঞ, লন্ডন ব্রিজ হাসপাতালে প্র্যাকটিস করেন এবং দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করছেন। তাঁর পরামর্শ অনুযায়ী হাসপাতালটি নির্বাচিত হয়েছে।

লন্ডন ব্রিজ হাসপাতাল যুক্তরাজ্যের অন্যতম আধুনিক এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। এটি এইচসিএ হেলথকেয়ার ইউকের অধীনে পরিচালিত এবং কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) থেকে ‘অসাধারণ’ রেটিং পেয়েছে।

হাসপাতালটি টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং জটিল ও বহু রোগ সমন্বিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করেছে। এখানে লেভেল-৩ আইসিইউ এবং ২৪ ঘণ্টা অনসাইট কনসালট্যান্টের উপস্থিতি রয়েছে। এছাড়া উন্নত ভেন্টিলেশন, লাইফ-সাপোর্ট প্রযুক্তি ও পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে আইসিইউ-নির্ভর রোগীদের সুরক্ষিত চিকিৎসা নিশ্চিত করা হয়।

হাসপাতালটির আধুনিক সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা মিলিয়ে খালেদা জিয়ার জন্য এটি সর্বোত্তম চিকিৎসা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট