1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ চিতলমারীতে বসতভিটা রক্ষার্থে এক নারীর সংবাদ সম্মেলন মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহিলা পরিষদের র‌্যালী পাইকগাছায় আদর্শ লাইব্রেরির বই বিতরণ: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বাগেরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহতদের নিরাপত্তা ও বিচার দাবি পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক করেছে নৌবাহিনী

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দেশের সমুদ্রসীমার সুরক্ষা ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করে আসছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে টহলকালে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হতে ১৫০০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিন চালিত বোট এবং ২২ জন চোরাকারবাীরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

একটি পাচারকারী চক্র ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যশা সেন্টমার্টিন দ্বীপ হতে ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুটি কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনী জাহাজ কাছে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যশা বোট দুটীকে আটক করে। আটককৃত ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামক বোটে তল্লাশি করে ১৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয় । এ সময় চোরাকারবারী দলের ২২জন সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটকৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট