শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদীতে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা ও বাঁধ অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্টে বসানো অবৈধ নেট-পাটা জব্দ করা হয়। এতে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং জলজ প্রাণীর নিরাপদ বিচরণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল বেতাঙ্গী নদীতে অবৈধভাবে নেট-পাটা স্থাপন করে মাছ শিকার করে আসছিল। এর ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এবং নদীর পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছিল।

এ পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক গতিপথ সচল রাখতে উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনোভাবেই নদী দখল বা অবৈধ উপায়ে মৎস্য আহরণ বরদাস্ত করা হবে না।

এদিকে, প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নদী দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews