রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী

বাগেরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহতদের নিরাপত্তা ও বিচার দাবি

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে জমি জবর দখলের চেষ্টায় হামলার ঘটনায আহতদের নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শরণখোলার উত্তম কদমতলার ভুক্তভোগী মোঃ ইদ্রিস মোল্লা।
শনিবার (০৪ এপ্রিল) বেলা ১২ টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কক্ষে ভুক্তভোগী মোঃ ইদ্রিস মোল্লা অভিযোগ করেন, গত ২৮ মার্চ তার নিজ বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর এবং জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় তার স্ত্রীকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয় বলেও তিনি দাবি করেন।
তিনি জানান, খবর পেয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা লাঠি, রড ও হাতুড়ি দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত হন।আব্বাস আলী মোল্লা, ইউনুস আলী মোল্লা,রুবি,রাকিবুল ইসলাম স্মরণ, সালমা বেগম সহ আরও কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে জমি দখল, দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও করেন তিনি।
ভুক্তভোগী আরও জানান, এর আগেও বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে মারধর ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি ২০১৯ সালে তার নির্মাণাধীন ভবন ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও প্রতিপক্ষ তা উপেক্ষা করছে বলে দাবি করেন।তার নামে বৈধ দলিলভুক্ত জমি রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন। তবুও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে এবং তাকে ও তার পরিবারকে হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে।
হামলার পর আহতদের বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে মোঃ ইদ্রিস মোল্লা বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বাড়িতে যেতে পারছি না। প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews