বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

হাদির জনসংযোগে অংশ নেন গুলি করা ব্যক্তি

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

ডেস্ক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি আজ (শুক্রবার) দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদীর সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল।

সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি ও তাঁর সহযোগী দুপুরে হাদীর সঙ্গে মাস্ক পরে জনসংযোগে অংশ নেন।

ওই দুই ব্যক্তির মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল।

হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল পেয়েছে দ্য ডিসেন্ট।

গুলি করা ব্যক্তিদের চিহ্নিত করতে আজ হাদীর জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে বলেও জানিয়েছে দ্য ডিসেন্ট।

উল্লেখ্য, আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছিল, তবে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews