1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চিতলমারীতে কৃষক দলের দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষক দল দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী সদরের কেজি স্কুল মাঠে কৃষক দলের আয়োজনে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাটখোলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার এ্যাড. মাসুদ রানা।
চিতলমারী উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জবরুল শেখের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাদুদৌল্লা জুয়েল ও চিতলমারী উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ রুপম, সাংগঠনিক সম্পাদক শওকাত ফকির, জসিম শেখ, বেল্লাল শেখ ও জুয়েল শেখ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট