1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে নিখোঁজ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে নিখোঁজ ২ ফেরি যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

রবিবার (২১ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২০ ডিসেম্বর শনিবার রাত ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী বাজার ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় ফেরীতে অবস্থানরত একটি ট্রাক অনাকাঙ্ক্ষিত ভাবে স্টার্ট হয়ে সামনের দিকে অগ্রসর হলে ট্রাকটির সামনে থাকা ২টি অটো রিকশা (মিশুক) এবং ১টি ভ্যানসহ ট্রাকটি নদীতে পরে যায়। উক্ত দুর্ঘটনায় ২ জন নিখোঁজ হয়।

পরবর্তীতে ফেরিতে থাকা যাত্রী কোস্ট গার্ড স্টেশন পাগলাকে ঘটনাটি অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে ডুবুরিসহ একটি উদ্ধারকারী দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। উদ্ধারকারী দল প্রায় ৫ ঘণ্টার প্রচেষ্টায় নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ব্যক্তিদ্বয় মোঃ মাসুদ রানা (৩০) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এবং মোঃ স্বাধীন মিয়া (৩৫) রংপুর জেলার ভুরুংগামারী থানার বাসিন্দা বলে জানা যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহ ২টি বক্তাবলী নৌ-পুলিশ ফাড়িতে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট