1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ট্রাম্পের সামরিক হুঙ্কার,বিশ্ববাজারে স্বর্ণের দামে নজিরবিহীন ধস, প্রভাব পড়তে পারে দেশের বাজারেও ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানি হামলায় ২০০ মার্কিন পাইলটের আবাসন ও যুদ্ধবিমান বিধ্বস্ত প্রতিরোধ ফ্রন্ট ভাঙেনি, বরং আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে-জেনারেল আলি আব্দোল্লাহি হামে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫ এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো-জাতীয় সংসদের হুইপরকিবুল ইসলাম বকুল ইউএনও’র উদ্যোগে পাইকগাছার বাইপাস সড়কে স্বস্তির ছোঁয়া পতেঙ্গায় চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড

ভোলা ও হাতিয়ায় কোস্টগার্ডের ডেভিল হান্ট অভিযানে আটক ২

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে ভোলা ও হাতিয়া থেকে দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর রবিবার রাত ১২টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার বোরহানউদ্দিন থানাধীন দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সেলিম হাওলাদার (৪৫) কে আটক করা হয়।

অপরদিকে, ২১ ডিসেম্বর রবিবার রাত ১টা হতে ৩টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন কোরালিয়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে আবুল কাশেম (৬৪) কে আটক করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তিদ্বয় নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।

আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট