1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ট্রাম্পের সামরিক হুঙ্কার,বিশ্ববাজারে স্বর্ণের দামে নজিরবিহীন ধস, প্রভাব পড়তে পারে দেশের বাজারেও ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানি হামলায় ২০০ মার্কিন পাইলটের আবাসন ও যুদ্ধবিমান বিধ্বস্ত প্রতিরোধ ফ্রন্ট ভাঙেনি, বরং আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে-জেনারেল আলি আব্দোল্লাহি হামে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫ এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো-জাতীয় সংসদের হুইপরকিবুল ইসলাম বকুল ইউএনও’র উদ্যোগে পাইকগাছার বাইপাস সড়কে স্বস্তির ছোঁয়া পতেঙ্গায় চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলি, হাতবোমা ও গাঁজাসহ আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা, হাত বোমা ও গাঁজাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ৫টি হাত বোমা এবং ৩০০ গ্রাম গাঁজাসহ মো: জুয়েল (২৫) নামক ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি বিভিন্ন মাদক ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট