1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ দেশের কল্যাণে টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস, ফাঁদসহ দুই শিকারি আটক

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের নলিয়ান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই চোরা শিকারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।

আটক দুই শিকারি হলেন-(১) মোঃ আবু মুসা,পিতা- আজিবর মোল্লা এবং (২) মোঃ ইমরান হোসেন,পিতা-জিয়ারুল ইসলাম। এরা দুজনেই কয়রা উপজেলার বাসিন্দা।

২৭ ডিসেম্বর শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর শনিবার মধ্যরাত ২ টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এর আভিযানিক দল খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট