1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

খুলনা-৬ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, চারজনের বৈধতা ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী আছাদুল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ.স.ম. জামশেদ খোন্দকার। এসময়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এদিকে যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আসাদুল্লাহ ফকির এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট