সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত দাকোপে ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

ডেস্ক:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী দুই-এক দিনের মধ্যে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, আমাদের প্রিয় নেত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের শীর্ষ পদটি বর্তমানে শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণ করতেই তারেক রহমানকে এই পদে আসীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন যে, বরাবরের ঐতিহ্য অনুযায়ী এবারও সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বর্তমান নির্বাচন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন আশঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপি কোনো শঙ্কা বোধ করছে না। আমরা শুরু থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি।

মতবিনিময় সভায় সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews