1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

দেশসেরা শাখা সংগঠনের সম্মাননা পেল নিসচা পাইকগাছা শাখা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: নিরাপদ সড়ক আন্দোলনে ধারাবাহিক ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ পাইকগাছা উপজেলা শাখা দেশসেরা শাখা সংগঠনের সম্মাননা অর্জন করেছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত নিসচা’র কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে নিসচা পাইকগাছা উপজেলা শাখাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নিসচা পাইকগাছা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম-এর হাতে সেরা শাখা সংগঠনের সম্মাননা হিসেবে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ তুলে দেওয়া হয়।
নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের পুত্র মিরাজুল মঈন জয় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিসচা’র মহাসচিব এস এম আজাদ হোসেন, কেন্দ্রীয় নেতা গনি মিয়া বাবুল, আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিসচা পাইকগাছা উপজেলা শাখার এ অর্জনে স্থানীয় পর্যায়ে নিরাপদ সড়ক আন্দোলনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট