রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভা বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা: আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে। গণভোট হবে চারটি বিষয়ের ওপর : নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুইকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলের বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বাধ্য থাকবে। তিনি সকল দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সেবা গ্রহিতাদের মাঝে গণভোটের বিষয়ে প্রচারণার জন্য অনুরোধ জানান।
খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: লিয়াকত আলী শেখ। সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) দীপংকর দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন, জেলা নির্বাচন অফিসার মো: সোহেল সামাদসহ জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews