1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির কাছে গত সোমবার প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। তদন্তে কী পাওয়া গেছে, সেটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। জাহানারার করা চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণ না হলেও তাঁর সঙ্গে মঞ্জুরুল ইসলামের অসদাচরণের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

গত ৯ নভেম্বর বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। দুই মাসের তদন্ত শেষে বিসিবি জানিয়েছে, কমিটি জাহানারা আলমের উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করেছে।

এর মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়নি, তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে কমিটি বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক সত্যতা পায়। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে গত ৩০ জুন। বিসিবিতে মঞ্জুর চাকরির মেয়াদ শেষ হলেও তাঁর বিরুদ্ধে কী শাস্তি বা ভবিষ্যতে দেশের ক্রিকেটে যুক্ত না করার ব্যাপারে বিসিবি কী সিদ্ধান্ত নিয়েছে, সেটি এখনো পরিষ্কার করা হয়নি। মঞ্জু এই মুহূর্তে চীনের নারী দলের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।

স্বাধীন অনুসন্ধান কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির আলোকে অনুসন্ধান ফল নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আইনি বিভাগকে সম্পৃক্ত করেছে। বিসিবি তার বিধিমালা ও প্রযোজ্য আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, বিসিবির তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট