
বেনাপোল প্রতিনিধি:: ৮৫ যশোর – ১,শার্শা আসনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৭ হাজার ৩৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলহাজ্ব নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন।২৪ হাজার ৩৮২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন মাওঃ আজীজুর রহমান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে ওয়াহিদ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। বেসরকারি ফল অনুযায়ী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান ২৪ হাজার ৩৮২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এছাড়াও জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল লাঙ্গল প্রতীকে ১ হাজার ৩৬৭ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ বখতিয়ার রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৪১ ভোট।
Leave a Reply