1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ট্রাম্পের সামরিক হুঙ্কার,বিশ্ববাজারে স্বর্ণের দামে নজিরবিহীন ধস, প্রভাব পড়তে পারে দেশের বাজারেও ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানি হামলায় ২০০ মার্কিন পাইলটের আবাসন ও যুদ্ধবিমান বিধ্বস্ত প্রতিরোধ ফ্রন্ট ভাঙেনি, বরং আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে-জেনারেল আলি আব্দোল্লাহি হামে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫ এপ্রিলেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো-জাতীয় সংসদের হুইপরকিবুল ইসলাম বকুল ইউএনও’র উদ্যোগে পাইকগাছার বাইপাস সড়কে স্বস্তির ছোঁয়া পতেঙ্গায় চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড

ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী পরিবহনের একটি বাস ফকিরহাট বিশ্বরোড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর প্রায় ৪৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
আহতদের মধ্যে রয়েছেন—ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায় (৩৫)সহ মোট ১৫ জন। আহতদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অধিকাংশই রূপসী বাসের যাত্রী বলে তিনি জানান।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রূপসী বাসের ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট