1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে জলবায়ু এ্যাকশন ফোরামের ত্রৈ-মাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন যশোর-বেনাপোল মহাসড়কে একটি বাস তল্লাশি করে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট-প্রধানমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির বটিয়াঘাটায় ভেকু মেরামতকালে ১জনের মৃত্যু কোস্টগার্ডের পৃথক অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৮ পাইকগাছায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্ন টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কলেজ কর্মচারী আতিয়ার রহমানের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১০ হাজার ২৮৫ টাকার চেক ক্ষতিগ্রস্ত আতিয়ার রহমানের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রাতে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে ফসিয়ার রহমান মহিলা কলেজ-এর চতুর্থ শ্রেণির কর্মচারী আতিয়ার রহমানের বসতবাড়িতে আগুন লাগে। এতে তার দুটি ঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

চেক গ্রহণকালে আতিয়ার রহমান উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সহায়তা তার ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা হলেও সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট