মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন অত্যন্ত পরিষ্কার ও বোধগম্য।

আগামীকাল বুধবার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় এক নৃশংস হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। এই বর্বরোচিত ঘটনায় ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। তিনি আক্ষেপ করে বলেন, ২০০৯ সালের পর থেকে দীর্ঘ সময় এই দিনটিকে যথাযথ গুরুত্ব দিয়ে পালন করা হয়নি। তবে ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে এটি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

সরকারপ্রধান আরও বলেন, পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় বিস্তারিত মন্তব্য না করলেও তিনি উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী গভীর ষড়যন্ত্র বিদ্যমান ছিল। এই বিষয়টি প্রতিটি নাগরিকের উপলব্ধিতে থাকা জরুরি বলে তিনি মনে করেন।

তারেক রহমান বলেন, ওই হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছিল। সশস্ত্র বাহিনীকে একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে আর কেউ যেন বাহিনীর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতে না পারে, আজ সেই শপথে বলীয়ান হওয়ার দিন।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews