রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
কচুয়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় পরকীয়া ও যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর খুলনা জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দাকোপে জলবায়ু এ্যাকশন ফোরামের ত্রৈ-মাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: উপকূলীয় উপজেলা খুলনার দাকোপ উপজেলা জলবায়ু এ্যাকশন ফোরামের গঠন ও ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় বাদামতা,লাউডোব অফিসে বে-সরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
লিডার্সের প্রোগাম ম্যানেজার শারমিন আরা লিনার শুভেচ্ছা বক্তব্য এর মধ্য দিয়ে সভার প্রধান কার্যক্রম শুরু হয়। সভায় বক্তব্য রাখেন সভাপতি সোহাগ হালদার,সহ-সভাপতি রুপা সরকার, সাধারন সম্পাদক শিলা মন্ডল, সহ-সম্পাদক লতিকা রায়, কোষাধ্যক্ষ বিভাষ মন্ডল, লিডার্সের প্রোগ্রাম অফিসার শারমিন আরা লিনা, প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি,কমিউনিটি মোবিলাইজার মানবিকা বিশ্বাস, স্বর্না মন্ডল উপজেলা জলবায়ু এ্যাকশন ফোরামের সদস্য শর্মিষ্ঠা রায়, মিনতি সরকার,ধ্রুব সংকর মার্সী রীমা সরকার,সম্পা মল্লিক প্রমুখ।
এসময় সভায় লির্ডাসের কার্যক্রম, উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকার নব নির্বাচিত সংসদ সদস্যদের সাথে ফোরামের সৌজন্য সাক্ষাত, জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, দিবস উদযাপন, প্লাস্টিক পলিথিন দূষনরোধ, নিরাপদ পানির ব্যবস্থা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews