শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ রনি মাহমুদ (৩৫) ও আলমগীর হোসেন (৩৮) নামে দুজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

শনিবার (৪ জুলাই) রাত ১০ টার দিকে যশোর শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।এসময় প্রাইভেট কারে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ ও শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভিন আক্তার জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি আভিযানিক দল শনিবার রাত ১০ টার দিকে শহরের হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ মাদক কারবারী রনি মাহমুদ ও আলমগীর হোসেন কে গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের ব্যবহৃত প্রাইভেটকারের Toyota ব্রান্ডের X COROLLA মডেলের প্রাইভেট কারের মধ্যে গাড়ীর ড্যাস বোর্ড কেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেব উদ্ধার করা হয়। তিনি আরো জানান মাদক উদ্বারের ঘটনা উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারী রনি মাহমুদ ও আলমগীর হোসেন কে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews