1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক টাকাও বাড়বে না-বাণিজ্যমন্ত্রী এবার ইরানকে ‘অটল’ সমর্থনের বার্তা দিল পুতিন তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার চিতলমারী সদর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত খান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় সেমিনার রবিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, যাকাত কোনো দয়া বা ফ্যাশন নয়, এটি বিত্তবান মুসলমানদের ওপর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি বাধ্যতামূলক অর্থনৈতিক ইবাদত। যাকাত দিতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়। নামাজের মতোই যাকাত আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ইসলামী যাকাত ব্যবস্থা সঠিকভাবে এবং পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে মুসলমানদের হারানো অর্থনৈতিক শক্তি ও সমৃদ্ধি পুনরায় ফিরে আসবে। যাকাত কেবল দারিদ্র্য বিমোচন নয়, বরং মুসলিম উম্মাহর অর্থনৈতিক ভিত্তি নিশ্চিত করার অন্যতম হাতিয়ার। আগামী বছর থেকে রমজানের প্রথম সপ্তাহেই অধিক সংখ্যক যাকাত প্রদানকারী ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা আরও বড় পরিসরে আয়োজন করার জন্য তিনি অনুরোধ জানান।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম ও জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট