1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক টাকাও বাড়বে না-বাণিজ্যমন্ত্রী এবার ইরানকে ‘অটল’ সমর্থনের বার্তা দিল পুতিন তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার চিতলমারী সদর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত খান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নারীর ক্ষমতায়নে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে-রাষ্ট্রপতি

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ডেস্ক:: নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী ১০ মার্চ থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নারীর অধিকারের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, দেশের জিডিপির প্রায় ১৬ শতাংশ অবদানকারী নারী। গৃহস্থালির কাজ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি শিল্প-সাহিত্য, কলকারখানা ও নির্মাণসহ সব ক্ষেত্রেই নারীর অবদান অসামান্য। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এর সুফল পেতে হলে ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি। নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবেন।

তিনি আরও বলেন, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। অতীতেও আমরা দেখেছি, সরকার আন্তরিক হলে ইতিবাচক ফল পাওয়া যায়। বর্তমানে সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্রহনন ও সাইবার বুলিং অপরাধ নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এটি নিয়ন্ত্রণে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলে আমি জেনেছি।

কন্যাশিশুর ক্ষেত্রে বাল্যবিবাহও একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে এসব সমস্যা মোকাবিলা করতে হবে।

এদিন সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় অদম্য নারী পুরস্কারে ভূষিত হন আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর অদম্য নারী পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একইসঙ্গে ৮ বিভাগে ৩৯ জন নারীর মধ্যে ৫ নারীকে পুরস্কৃত করা হয়। নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক নারী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট