1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য আটক দাকোপে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ মোংলা উপজেলা বহু অংশীজনীয় মৎস্যজীবীদের মতবিনিময় সভা খালিশপুরে থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাসিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, পিআইও অফিসের সহকারী মোছা. ফাতেমা খাতুন, সুজয় মিস্ত্রি, মো. সুমন আল-মামুন, মো. মনির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় এবং দুর্যোগের সময় জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট