সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

দাকোপে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে “প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প” এর অর্থায়নে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপজেলার ২৫ জন গবাদিপ্রাণি পালনকারী খামারীদের উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: বঙ্কিম কুমার হালদার, ভেটেরিনারি সার্জন এরং কৃষিবিদ ডাঃ সাইয়্যেদুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামীর আর হক। প্রশিক্ষণে শেষে উপজেলার ২৫ জন খামারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews