শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে বিভিন্ন সার ডিলারের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৪ জন ডিলারকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ২০ কেজি নিম্নমানের সার ও কৃষিজ পুষ্টি সামগ্রী জব্দ পূর্বক বিনষ্ট করা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অবৈধ মজুদ, পশুখাদ্য ও ভেজাল সার বিক্রির অভিযোগে চারজন ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন-কাটাখালী নাথ স্টোরের সঞ্জয় কুমার নাথকে ৫ হাজার টাকা, ফুলতলা আরতী স্টোরের গোপাল চন্দ্র দাসকে ২ হাজার টাকা, চাঁদখালীর হাফিজুল ইসলামকে ২ হাজার টাকা এবং মৌখালী বাজারের মাহবুব স্টোরের মাহবুব শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ২০ কেজি নিম্নমানের সার ও কৃষিজ পুষ্টি সামগ্রী জব্দ করা হয়। পণ্যের মান সন্তোষজনক না হওয়ায় সেগুলো জব্দ
পূর্বক বিনষ্ট করা।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, পেশকার তুহিন বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাসসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে সার বিক্রিতে অনিয়ম বন্ধ করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews