1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয় -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ব্রাইট খুলনার উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার ও মশারী বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক পাইকগাছায় লিচুর গাছে মুকুলের সমারোহ, বাম্পার ফলনের আশা ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একজন আসামীসহ প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

শনিবার (১৪ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এর বিশেষ টহলদল যশোর-বেনাপোল সড়কে একটি বাস তল্লাশি করে দেড়কেজি ক্রিস্টাল মেথ আইস, শার্শার হিজলী ও বেনাপোলের একাধিক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একজন আসামীসহ মাদকদ্রব্য ও বিভিন্ন পন্য আটক করে। ক্রিস্টাল মেথ আইস, মাদকদ্রব্য ও আটককৃত মালামালের মূল্য প্রায় ১০ কোটি টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট