1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয় -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ব্রাইট খুলনার উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার ও মশারী বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক পাইকগাছায় লিচুর গাছে মুকুলের সমারোহ, বাম্পার ফলনের আশা ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ৪ সেনার মৃত্যু নিশ্চিত করল পেন্টাগন মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির প্রাণহানি যুদ্ধের ডামাডোলে ইরানে ‘আল-কুদস দিবস’ নতুন নেতার প্রতি আনুগত্য ও কঠোর দমনের হুঁশিয়ারি

ব্রাইট খুলনার উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার ও মশারী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: নগরীর শিববাড়ি ব্র্যাক ব্যাংকের সামনে ব্রাইট খুলনার অস্থায়ী কার্যালয়ে গরিব, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী ও মশারী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৫টায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় মানুষের বন্ধু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ব্রাইট খুলনার সভাপতি লায়ন এম এস শিবলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মনোয়ার হোসেন লাভলু, শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ফারহান, প্রচার সম্পাদক এস কে রানা আহমেদ, আইন সম্পাদক সৈয়দ নূর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক চুন্নু খন্দকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইমন মুন্সি, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে সাদ্দাম, রুবেল, আলাউদ্দীন, আব্দুল্লাহ জহির, আলমগীর, উজ্জ্বল, হেলাল, মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্রাইট খুলনার সভাপতি লায়ন এম এস শিবলী উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ব্রাইট খুলনা সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করা এবং মাদকমুক্ত, সুন্দর খুলনা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উল্লেখ করার পাশাপাশি সংগঠনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট