1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ৩য় কোয়ার্টারের ত্রৈমাসিক সভা বুধবার বিভাগীয় কমিশনার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।
সভায় বিভাগীয় কমিশনার বলেন,বাল্যবিবাহ সমাজের জন্য কলঙ্ক। প্রান্তিক অঞ্চল থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। সাধারণত যেসকল বাল্যবিবাহ প্রাথমিকভাবে প্রতিরোধ করা হয় তার অনেকগুলোই পরবর্তীতে সম্পন্ন হয়ে যায়। তিনি বাল্য বিবাহের মুল কারণগুলো সভার সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট চালু করতে হবে। তাহলে সরাসরি শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকবে ফলে বাল্যবিবাহ প্রতিরোধ ফলপ্রসূ হবে। সংশ্লিষ্টদের সে মোতাবেক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেন।
সভায় জানানো হয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় খুলনা বিভাগের ১০টি জেলার বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারী,ফেব্রুয়ারী ও মার্চ মাসে ৮৬টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়,উঠান বৈঠক করা হয় ৭৬৫টি। এছাড়া ১০ জেলার প্রতিটি ইউনিয়নে স্কুল প্রোগ্রাম করার পরিকল্পনা করা হয়।
সভায় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকাসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট