1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত বটিয়াঘাটার মাইলমারা গ্ৰামে ডাকাতি সংঘটিত হয়েছে পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির বাৎসরিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

ইউএনও’র উদ্যোগে পাইকগাছার বাইপাস সড়কে স্বস্তির ছোঁয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিবসা ব্রিজ থেকে মাছকাটা অভিমুখে গুরুত্বপূর্ণ বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও খানাখন্দে পরিণত হয়ে এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে মৎস্য আড়ৎদারি মার্কেট থেকে মাছবাহী ট্রাক, নসিমনসহ বিভিন্ন যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে দুর্ভোগে পড়তে হচ্ছিল স্কুল-কলেজগামী শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের।

সড়কটির বেহাল অবস্থার বিষয়টি নিয়ে একাধিকবার জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

এদিকে এ বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর উদ্যোগে সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হয়। তার দ্রুত, সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী ও মাছকাটা সমিতির পক্ষ থেকে ইউএনও’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

উল্লেখ্য, এ সড়ক সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে পৌরসভার পক্ষ থেকে টেন্ডার আহ্বান করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার (২ এপ্রিল) লটারির মাধ্যমে নাফিসা এন্টারপ্রাইজকে চূড়ান্ত ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট