বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

খালিশপুর প্রতিনিধি :: মহান মে দিবস সফল ও সার্থক করার লক্ষ্যে খালিশপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা ৯০৫) এর উদ্যোগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালিটি খালিশপুর আলমনগর এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিআইডিসি সড়কসহ আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবু সালেহ, নূরে আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খালিশপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ আজাদ, সদস্য সচিব মল্লিক জাহিদুল ইসলাম, মোঃ আল-আমিন, গোলাম হোসেন, শাহিন, রুহুল আমিন হাওলাদার, জাহাঙ্গীর ফারাজি।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউসুফ আকন, মিজান, নুর আলম, শহীদ, ইলিয়াস, মোতালেব, রুবেলসহ আরও অনেক শ্রমিক নেতা ও কর্মী। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার আদায়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য প্রদান করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews