1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত-ইরান মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া দুটি খেয়াঘাট এখন মরণফাঁদ ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড চাল আমদানির বর্ধিত সময় শেষ, বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক

সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের দস্যুদের দমনে আবারও অভিযান শুরু করেছে যৌথবাহিনী। বিভিন্ন বনদস্যু বাহিনীর সদস্যরা সুন্দরবনে একের পর এক জেলেদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। এতে বনের উপর নির্ভরশীল মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েছে। অপহরণের পর মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ফিরে আসতে হচ্ছে জেলেদের।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সুন্দরবনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দস্যু বাহিনী। মুক্তিপণ দাবিতে জেলে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়, মাছ ছিনতাই ও মারধরের ঘটনা বাড়ছে বিভিন্ন এলাকায়। বিশেষ করে দুবলার চর এলাকায় দস্যুদের তৎপরতা নিয়ে উদ্বেগ বেশি।
বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কার্যক্রম গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এরই ধারাবাহিকতায় ৮ এপ্রিল বুধবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে থেকে দস্যুবাহিনীর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার লক্ষে রওনা দেয় যৌথবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী স্পিডবোটযোগে সুন্দরবনের বিভিন্ন এলাকায় গিয়ে দস্যুদের আস্তানা শনাক্ত করে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া উইং জানায়, সুন্দরবনের বনদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান শুরু করা হয়েছে। দস্যুদের পুরোপুরি নির্মুল না করা পর্যন্ত অভিযান চলবে।
দস্যুদের বিরুদ্ধে যৌথ অভিযানে কোস্টগার্ড জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করেছে।

জানতে চাইলে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সুন্দরবনে দস্যু তৎপরতা বৃদ্ধির বিষয়টি নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সাথে কাজ করছে।

তিনি আরো বলেন, উপকূলের সাধারণ মানুষ জীবন-জীবিকার জন্য নদী বা সমুদ্রে যেতে পারছে না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে প্রয়োজনে অভিযান জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট