রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রঞ্জন হালদারের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে গিয়ে সরকারি মোটরসাইকেলটি পুড়ে অঙ্গার হয়েছে। গত ১৯ এপ্রিল এ ঘটনা ঘটলেও তিনি ২১ এপ্রিল থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। বুধবার (২২ এপ্রিল) বিষয়টি এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।
নাম না প্রকাশ করার শর্তে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০২৫ সালের ৭ জুলাই রঞ্জন হালদার চিতলমারী উপজেলায় ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তার নামে বরাদ্দকৃত (ঢাকা মোট্রো-হ-৪২-৩৫৮০) মোটরসাইকেলটি সরকারি কাজের পাশাপাশি ব্যক্তিগত কাজে ব্যবহার শুরু করেন। তাঁর স্ত্রী শিউলী রানী বিশ্বাস ৭৩ নং হিজলা চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। স্ত্রীর চাকুরীর সুবিদার্থে তিনি চিতলমারী উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টার ও উপজেলা সদর বাদ দিয়ে পার্শ্ববর্তী উপজেলা মোল্লাহাট সীমন্তবর্তী গোড়ানালুয়া এলাকার পল্লীতে বাসা ভাড়া নেন। সরকারি ওই মোটরসাইকেলে করে তিনি ও তাঁর স্ত্রী যাতায়াত করতেন। গত ১৯ এপ্রিল রাতে ভাড়াকৃত ওই বাড়িতে থাকা সরকারি মোটরসাইকেলটিসহ ৩টি মোটরসাইকেল পুড়ে অঙ্গার হয়ে গেছে।
এ ব্যাপরে চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা রঞ্জন হালদার জানান, যেহেতু সমাজসেবা কর্মকর্তার নামে বরাদ্দ সেহেতু ব্যক্তিগত ও সরকারি উভয় কাজে মোটরসাইকেলটি ব্যবহার করা যাবে। তিনি ঘটনাটি উর্ধতন কর্মকতাদের জানিয়েছেন এবং চিতলমারী থানায় ১০৯৭ নং একটি সাধারন ডাইরি করেছেন।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘ঘটনার পর ওই কর্মকর্তা আমাকে ফোন দিয়ে জানিয়েছিল। উপজেলা পরিষদে আবাসিক ভবনের জন্য তিনি কোন আবেদন করেছে কিনা এটা আমি এই মুহুর্তে বলতে পারব না।’
বাগেরহাট সমাজসেবার উপ পরিচালক সন্তোষ কুমার নাগ বলেন, ‘সরকারি কোন মোটরসাইকেল বা গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ নেই। রঞ্জন হালদার পুড়ে যাওয়ার বিষয়টি আমাকে জানিয়েছে।’
তবে খুলনা বিভাগীয় পরিচালক অনিন্দিতা রায় বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপ পরিচালকের সাথে কথা বলেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews