রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর সদরের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ স্বর্ণসহ একজন ভারতীয় স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটককৃতের নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মুম্বাইয়ের থানে শহরের ভিওয়ান্দি এলাকার আমিন আহম্মেদ আনসারীর ছেলে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহল দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ নামক জায়গায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ সহ একজন ভারতীয় স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। এ সময় ওই স্বর্ণ পাচারকারী নিকট হতে স্বর্ণের পেষ্ট ছাড়াও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের

বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যে জানা যায়,তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমনাগমন করেন। তিনি চলতি মাসের ২০ এপ্রিল ভারতের মুম্বাই হতে বিমানযোগে দুবাই গমন করেন। পরবর্তীতে দুবাই হতে ঢাকা এবং সড়ক পথে ঢাকা হতে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বর্নসহ ভারতীয় স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে স্বর্ন পাচারকারীকে যশোর কতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানার মাধ্যমে যশোর ট্রেজারীতে জমা করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews