বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চাঁদপুরে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২২ এপ্রিল) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় ২২ এপ্রিল বুধবার বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বোটে তল্লাশি করে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews