1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত সবাই সঠিক দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী ঈদের প্রধান জামাতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চামড়া পাচার ও পুশইনরোধে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাষ্ট্রীয় প্রটোকল ও আড়ম্বর সরিয়ে রেখে এক অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বৃষ্টিভেজা সন্ধ্যায় তিনি নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাঁর পাশের আসনেই বসা ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার দিনভর সচিবালয়ে দাপ্তরিক কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।

যাত্রার সময় নির্ধারিত সরকারি বুলেটপ্রুফ গাড়িতে চালকের আসনে প্রধানমন্ত্রীকে দেখে উপস্থিত সবাই বিস্মিত হন। কোনো বাড়তি নিরাপত্তা প্রদর্শন বা বিশেষ প্রটোকল ছাড়াই তিনি সাধারণ চালকের মতো রাজধানীর ব্যস্ত সড়ক পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছান। প্রধানমন্ত্রীর এমন সহজ-সরল জীবনযাপন ও জনসাধারণের সাথে দূরত্ব কমিয়ে আনার প্রচেষ্টা উপস্থিত সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন রাষ্ট্রপ্রধানের এমন মানবিক ও সাধারণ আচরণ আধুনিক গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশেষ গুরুত্ব বহন করে।

এটি একদিকে যেমন নেতৃত্বের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করে, অন্যদিকে শাসক ও সাধারণ মানুষের মধ্যকার প্রচলিত দূরত্ব ঘুচিয়ে দেয়। ইতিপূর্বে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সস্ত্রীক অংশ নিলেও, প্রধানমন্ত্রীর এভাবে নিজে গাড়ি চালিয়ে সরকারি অনুষ্ঠানে যাওয়ার ঘটনাটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট