
দাকোপ প্রতিনিধি:: দাকোপে DIDRM CALL Programme, প্রকল্পের অধীনে কারিতাস বাংলাদেশ এবং অ্যাঙ্সে বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিবিএম গ্লোবাল ও এসডিসি এর আর্থিক সহযোগীতায় ও ডিআইডিআরএম কল প্রোগ্রাম প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেবগাতুল্লাহ এর সভাপতিত্বে ও কারিতাসের ডিআইডিআরআর অফিসার জলন্ত ত্রিপুরা’র পরিচালনায় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, আইসিটি অফিসার সমীর বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেঙ্ােনা খাতুন। প্রতিবন্ধী সদস্যদের পক্ষ থেকে মতামত ব্যক্ত করেন প্রতিবন্ধী ব্যক্তি আরিফুল ইসলাম, কারিতাস বাংলাদেশের MEAL অফিসার এ্যান্টনি পলক হালদার, এঙ্লে বাংলাদেশ ফাউন্ডেশনের টেকনিক্যাল কো-অর্ডিনেটর হিরোদ আল মামুন প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, ডি আইডিআরএম কল প্রোগ্রাম বিগত ৬ মাসে যে সকল কার্যক্রম বাস্তবায়ন করেছে সেগুলো বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিটা গুরুত্ব রেখে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রকল্পের আওতায় আরো দৃশ্যমান কাজ করতে হবে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে তাদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং জীবনমানের উন্নয়ন ঘটানো। এই কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে উপজেলা বিভিন্ন দপ্তর থেকে সহযোগিতা থাকবে।